আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাজপুর-সোনারপুর পুরসভার আরও এক তৃনমূল কাউন্সিলার গ্রেফতার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,নরেন্দ্রপুরঃ এবার তোলাবাজির অভিযোগে পুলিশের জালে রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলার বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু। বুধবার রাতে গড়িয়ার রুবি সংলগ্ন বাইপাস এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর বিভাস মুখোপাধ্যায়কে তাঁর বাড়ি ও অফিসে নিয়ে যাওয়া হয়। সেই সময় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।

‘চোর চোর’ স্লোগান তোলার পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ডিম ও ছোঁড়া হয় বলে অভিযোগ। এরপর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বতন তৃনমূল কংগ্রেসের সরকারের আমলে একাধিক এলাকায় জোর করে টাকা তোলার অভিযোগ ছিল বিভাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর এ সংক্রান্ত অভিযোগ থানায় জমা পড়তেই তদন্ত শুরু করে পুলিশ এবং শেষ পর্যন্ত কাউন্সিলারকে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, সরকার বদলের পর এই নিয়ে রাজপুর সোনারপুর পুরসভার তৃতীয় কাউন্সিলার গ্রেফতার হলেন।

একই রাতে গ্রেফতার করা হয়েছে বিভাস মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী পাপাইকেও। অভিযোগ, পাপাইয়ের মাধ্যমেই বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হতো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।গ্রেফতার হওয়া দু’জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

See also  মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি