আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সোনারপুর দক্ষিনের প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে সরকারি ত্রাণ উদ্ধার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর : সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক লাভলী মৈত্রের গোডাউন থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ও।তবে সূত্রের খবর, চলতি বছরের মার্চ মাসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন বিধায়কদের কাছে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল।

কিন্তু বিধানসভা নির্বাচন পড়ে যাওয়ায় ওই সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি। সেই কারণেই সেগুলি গোডাউনে মজুত ছিল বলে জানা গিয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার জন্য লাভলী মৈত্রর পক্ষ থেকে জেলা শাসকের দপ্তর এবং সোনারপুর বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে জেলা শাসকের নির্দেশে জয়েন্ট বিডিওর উপস্থিতিতে ওই সামগ্রী সোনারপুর বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়।

যদিও এই বিষয়ে লাভলী মৈত্রের প্রতিক্রিয়া পাওয়া যায় নি।তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন বিধায়ককে কটাক্ষ করেছেন সোনারপুর দক্ষিণের বর্তমান বিধায়ক রুপা গাঙ্গুলি।

See also  রায়নায় বিজেপির বিজয় মিছিলে মাতলেন কর্মী-সমর্থকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি