আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হকার উচ্ছেদ বিরোধী মিছিল ও বিক্ষোভ কর্মসূচি মথুরাপুরে

krishna Saha

Published :

Mathurapur Station Hawkers
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর :- মথুরাপুর রোড রেল স্টেশনে হকার উচ্ছেদ বিরোধী মিছিল ও বিক্ষোভ প্রদর্শন হয়ে গেল।আগামী ১৮ই জুন মথুরাপুর রোড রেল স্টেশন ও সংলগ্ন এলাকার হকার, ক্ষুদ্র দোকানদার ও বসতি উচ্ছেদ করার জন্য রেল দপ্তর থেকে নোটিশ দিয়েছে।

এই নোটিশ পাওয়া মাত্র স্টেশন সংলগ্ন দোকানদার, বাসিন্দা ও হকারদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে।আর বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে মথুরাপুর স্টেশন হকার্স, ক্ষুদ্র ব্যবসায়ী ও বসতি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আহ্বানে বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক হকার্স, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ এদিনের বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি মথুরাপুর রেলগট, স্টেশন বাজার হয়ে স্টেশনে শেষ হয়।

এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন অলবেঙ্গল হকার্স ইউনিয়নের নেতা বিশ্বনাথ সরদার, এ আই ইউ টি ইউ সির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কমিটির সভাপতি শ্যামল প্রামাণিক, উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্য নাজিরা খাতুন সহ আরো অনেকে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি