আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হাসপাতাল চত্বরে খাওয়ানো হলো হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি ব্যান্ড তাশা নিয়ে রীতিমতো বরণ করে নিয়ে যাওয়া হল গৃহলক্ষ্মীকে!

krishna Saha

Published :

হাসপাতাল চত্বরে খাওয়ানো হলো হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি ব্যান্ড তাশা নিয়ে রীতিমতো বরণ করে নিয়ে যাওয়া হল গৃহলক্ষ্মীকে!
WhatsApp Channel Join Now

হাবড়া: হাসপাতালের সামনে অনুষ্ঠান বাড়ির বড় পাত্রে নিয়ে আসা হয়েছে এক হাজার রসগোল্লা, সঙ্গে শতাধিক জলের বোতল। পাশাপাশি রয়েছে সাঁজোয়া গাড়ি, ব্যান্ড পার্টি। কিছুটা এগিয়ে যেতেই পুরো বিষয় পরিষ্কার হলো। সাজোয়া গাড়ির দিকে ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে এগিয়ে আসছে জনি মাহাতো ও সদ্য মা হওয়া লিপিকা মাহাতো।

সঙ্গে রয়েছেন তাদের পরিজনেরা। আসলে কন্যা সন্তান হওয়ার আনন্দেই তারা আত্মহারা হয়ে গিয়েছে তবে বাইরে যে তার শ্বশুরবাড়ির লোকেরা এত কিছু কান্ড ঘটাচ্ছে তা ঘুনাক্ষরেও টেন পায়নি সদ্য মা হওয়া লিপিকা । তাই বাইরে বেরিয়ে এসব কান্ড দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। হাসপাতাল চত্বরে থাকা রোগীর আত্মীয় সাধারণ মানুষকে যেমন মিষ্টি ও জল খাওয়ানো হচ্ছে তার শ্বশুরবাড়ির তরফে তেমনি সাজোয়া গাড়ি ব্যান্ড তাশা সহকারে সদ্যজাত মেয়েকে অভ্যর্থনা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

‘মেয়েরা বর্তমান সময়ে ছেলেদের থেকে কোন অংশে কম নয় তারা শিক্ষা ,চাকরি সমস্ত দিকে এগিয়ে চলেছে পুরুষ মহিলার সমাজে কোন বিভেদ রাখা উচিত নয়, দেশের রাষ্ট্রপতিও একজন মহিলা তাই মেয়েদের যত্ন নিতে হবে এই বার্তা দিতেই পরিবারের তরফে এই আয়োজন করা হয়েছে বলে জানান লিপিকার পরিজনেরা।

অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কন্যা সন্তান হওয়ায় পরিবারের লাঞ্ছনা গঞ্জনা জুটেছে সদ্যজাত মায়ের, অনেকের সংসারও ভেঙেছে। তবে ব্যতিক্রমী এই পরিবারের ভূমিকায় খুশি হাসপাতাল চত্বরে থাকা সাধারণ রোগীর আত্মীয়রাও।

See also  দূর্গাপুরে চিকিৎসক ছাত্রীর গণ ধর্ষণের বিরুদ্ধে জয়নগর থানার মোড়ে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি