আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘টাটাকে রাজ্যে ফিরিয়ে আনবই’ – মন্ত্রী তাপস রায়

krishna Saha

Published :

'টাটাকে রাজ্যে ফিরিয়ে আনবই' - মন্ত্রী তাপস রায়
WhatsApp Channel Join Now

কলকাতা :-শিল্পমন্ত্রী হিসাবে নাম ঘোষণার পরেই পূর্ণ উদ্যোমে কাজ শুরু করে দিয়েছেন শুভেন্দুর মন্ত্রীসভা। এই বিষয়ে শিল্পমন্ত্রী তাপস রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি প্রথমেই বলেন, ‘টাটাদের ফিরিয়ে আনবোই’। মন্ত্রীর এই আশ্বাসে আশাবাদী সিঙ্গুরবাসী। তবে সিঙ্গুরেই টাটা গোষ্ঠী বিনিয়োগ করবে কি না সেই বিষয়ে নিশ্চিত কিছু জানাননি তাপস। শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব নিয়েই তিনি জানান, তাঁর মূল কাজ হবে বিনিয়োগকারীদের পশ্চিমবঙ্গমুখী করা। একে একে যেসব বিনিয়োগকারী রাজ্য ছেড়ে চলে গিয়েছে তাদের ফেরাতে হবে।

সেই তালিকায় রয়েছে টাটাও। একটি শিল্পবান্ধব রাজ্য গড়ার চ্যালেঞ্জ হাতে নেন তিনি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও টাটা গোষ্ঠীকে রাজ্যে ফেরানোর কথা বলেছিলেন। তিনি বলেন, “টাটাকে রাজ্যে আনতেই হবে। আজকে রতন টাটা বেঁচে থাকলে তাঁর কাছে ছুটে গিয়ে হাত জোর করে অনুরোধ করতাম, তিনি যেন বাংলায় বিনিয়োগ করেন। টাটাকে ফিরিয়ে আনতে তাদের হেডকোয়ার্টারে গিয়ে দেখা করব। টাটা ছাড়াও যেসব বিনিয়োগকারী রয়েছেন তাঁদের হাতে -পায়ে ধরে রাজ্যে শিল্প আনব”।

তাপসের অভিযোগ, আগের সরকারের আমলে তোলাবাজি ছাড়াও বিভিন্ন কারণে বিনিয়োগকারীরা রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের বিনিয়োগকারীদের রাজ্যে ফেরানোই প্রধান কাজ হবে বলে জানান তাপস। তিনি জানান, “নিজেদের শিল্প বাড়ানো এবং একটি পরিবারের বৈভব বাড়ানোর দিকেই নজর ছিল আগের সরকার। পশ্চিমবঙ্গের দিকে কোনও নজর ছিল না সরকারের”। উল্লেখ্য, বাম আমলে সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির জন্য এসেছিল টাটা গোষ্ঠী। কৃষকদের জমি নিয়ে কারখানা তৈরির বিষয়ে প্রশ্ন তুলে আন্দোলন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষপর্যন্ত টাটারা রাজ্য ছেড়ে চলে যায়। বাংলার শিল্প সম্ভাবনা নিয়ে সেইসময় থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল। সিঙ্গুরের জমি সুপ্রিম কোর্টের নির্দেশে চাষিদের ফিরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল আমলে। কিন্তু এখনও সেই জমি চাষযোগ্য হয়ে ওঠেনি বলে খবর।

See also  হাতির গতিবিধি বুঝতে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার বেড়েছে সোনামুখী জঙ্গলের সৌন্দর্য 

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি