বলরাম সাহা, খণ্ডঘোষ:- দেশের প্রধানমন্ত্রী হিসেবে একটানা দীর্ঘ সময় দায়িত্ব পালন করে নতুন নজির গড়া নরেন্দ্র মোদীর সম্মানে বুধবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামে ধর্মরাজ মন্দিরে বিশেষ পূজা ও অর্চনার আয়োজন করা হয়। খণ্ডঘোষ ৫ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনা করে প্রার্থনা করা হয়।

এদিন সকাল থেকেই তোড়কোনা গ্রামের ধর্মরাজ মন্দিরে ভক্ত ও বিজেপি কর্মীদের উপস্থিতিতে এক ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়। খণ্ডঘোষ ৫ নম্বর মণ্ডল সভাপতি কৌশিক আশ নিজে পূজার আয়োজনের নেতৃত্ব দেন এবং মন্দিরে পুজো অর্চনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডলের সহ-সভাপতি শ্রীকান্ত মণ্ডল, শক্তিকেন্দ্র প্রমুখ নয়ন পাত্র, বিভিন্ন বুথের সভাপতি এবং এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা। সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অগ্রগতি এবং আগামী দিনে ভারতকে আরও শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রার্থনা করেন।
বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত কয়েক বছরে দেশ উন্নয়ন, পরিকাঠামো, অর্থনীতি ও আন্তর্জাতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সেই কারণেই তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এই বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
পুজো-পাঠ শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মণ্ডল সভাপতি কৌশিক আশ নিজে হাতে ভক্ত, কর্মী ও গ্রামবাসীদের প্রসাদ তুলে দেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় বিজেপি কর্মীদের পাশাপাশি গ্রামের বহু সাধারণ মানুষও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।










