আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জমি বিবাদে ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন দাদা জয়নগরের বহড়ুতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বহড়ু : জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা।জয়নগর থানার বহড়ু এলাকার ঘটনা।ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় দুধকুমার বৈদ্য(৪২)। অভিযোগ খুড়তোতো ভাই নিমাই বৈদ্যর বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল,দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিবাদ ছিল দুই পরিবারের মধ্যে, পেশায় মাছ ব্যাবসায়ী দুধ কুমার বৈদ্য মঙ্গলবার রাতে বহড়ু বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরে অন্ধকার রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা।

দুধ কুমার বৈদ্যের পরিবারের অভিযোগ খুড়তুতো ভাই নিমাই বৈদ্যর সঙ্গে জমি জায়গা ও পুকুর নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। জমি সংক্রান্ত বিবাদের জেরেই নিমাই বৈদ্য তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে খুন করেছে।এদিন রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে পাঠায় জয়নগর থানার পুলিশ।

আর এই ঘটনার পর থেকে নিমাই বৈদ্য ও তার পরিবারের লোকজন পলাতক।মৃতদেহ বুধবার বেলায় ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

See also  তৃণমূলে আসার প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দু ; দাবি কুনালের !

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি