আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সৌমিত্র খাঁয়ের গ্রেফতারের প্রতিবাদে মমতা সরকারকে তালিবানি সরকারের সঙ্গে তুলনা টানলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
রিয়া ঘোষ ( কলকাতা ) :-
সৌমিত্র খাঁয়ের গ্রেফতারের প্রতিবাদে মমতা সরকারকে তালিবানি সরকারের সঙ্গে তুলনা টানলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। কলকাতার বাশদ্রোনিতে এদিন গড়িয়াহাট শশ্মান কান্ডে বিক্ষোভ কর্মসূচী গ্রহন করেছিলো রাজ্য যুবমোর্চা। সেই কর্মসূচীতে উপস্থিত হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সেখানে তিনি বলেন তালিবানি কায়দায় চলছে রাজ্য সরকার। যুবমোর্চা থানায় ডেপুটেশান জমা দেবার কর্মসূচী নিয়েছিলো। যুবমোর্চার কর্মীরা বাশদ্রোনি থানায় ডেপুটেশান জমা দিতেন। তারপর নিশ্চই চলে যেতেন। কিন্তুু পুলিশ শান্তিপূর্ন কর্মসূচীকে অশান্ত করলো। বিজেপি কর্মীদের সামাজিক দূরত্ব ভেঙে গ্রেফতার করলো। এমনকি টানতে টানতে বিজেপি কর্মীদের প্রীজন ভ্যানে তুলেছে কলকাতা পুলিশ।
রাজনৈতিক কর্মীদের সঙ্গে এমন ব্যাবহার তালিবানে হয় বলে জানান বিজেপি সাংসদ অর্জুন সিং। পাশাপাশি বাশদ্রোনিতে বিক্ষোভ কর্মসূচী নেবার জন্য গ্রেফতার করা হয় যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে। গ্রফতার করা হয়েছে যুবমোর্চার সাধারন সম্পাদক তাপস ঘোষকে। তাদের প্রত্যেককেই গ্রেফতার করে লালবাজাড়ে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি কর্মীদের লালবাজাড়ে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একসময়ে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি।
See also  কুম্ভ স্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, গলসিতে আহত ২৭ পুণ্যার্থী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি