আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইন্দাস থানার বড়সড় সাফল্য, চোলাই মদ সহ গ্রেফতার 2

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া জেলার ইন্দাস থানার পুলিশের সারাদিন বিশেষ গুরুত্বপূর্ণ অভিযানে চালিয়ে বড়সড় সাফল্য মিলল। গোপন সূত্রে খবর পেয়ে ইন্দাস থানা পুলিশ ইন্দাস এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত 2 জনকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। ইতিমধ্যেই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী বেআইনি সোলাই মদ বন্ধ করার নির্দেশ দিয়েছে। এবং তারপর থেকেই পুলিশ আরো তৎপর হয়ে উঠেছে।

 

 

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই বেআইনি কারবার চলছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া মদের পাশাপাশি চোলাই মদ তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। আজ, 29 শে মে গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিষ্ণুপুর আদালতে পেশ করা হয়। ইন্দাস থানা সূত্রে জানানো হয়েছে, বেআইনি মদ কারবারের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও বারবার লাগাতার চলবে। ইন্দাস থানার এই সাফল্যে খুশি এলাকার সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা বেআইনি চোলাই মদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইন্দাস থানার পুলিশকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সক্রিয় ভূমিকার প্রত্যাশা রাখেন।

See also  কিডনি পাচার চক্রের পর্দা ফাঁস করতে বর্ধমানের এক নামি ডাক্তারের বাড়িতে রাতভর সিবিআই অভিযান - প্রচুর অর্থ,হিরে ও গহনা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি