আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত এক মহিলা,গ্রেফতার ২

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বেপরোয়া যান চলাচলে মৃত এক মহিলা।গ্রেফতার গাড়ির চালক ও হেলপার জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার জয়নগর থানার গোচরন ঢোষা রোডের গোয়ালবেড়িয়ায় বেপরোয়া ভাবে একটি মালবাহী গাড়ি যাত্রী বোঝাই একটি টোটোতে ধাক্কা মারে।

 

 

আর তাতে টোটোতে থাকা বেশ কয়েক জন যাত্রী আহত হয়।তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উষা নস্কর নামে এক মহিলার মৃত্যু ঘটে। মৃতের বাড়ি জয়নগর থানার উলেরদাঁড়ি এলাকায়।এর পরেই জয়নগর থানার পুলিশ ঐ গাড়ির চালক সইফুদ্দিন সেখ ও হেলপার আকিবুর রহমান সেখকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃত দুজনেরই বাড়ি নদীয়া জেলার পলাশী থানা এলাকায়।ধৃত দুজনকে বুধবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।

See also  মাঝরাতে মন্দিরে ঢুকে সর্বমঙ্গলার মূর্তির পোশাক তছনছ ও পাথর দিয়ে মূর্তিতে আঘাত করে হিংসা ছড়ানোর চেষ্টায় এক ব্যক্তি গ্রেপ্তার মন্তেশ্বরে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি