উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জায়গা জমি নিয়ে প্রতিবেশী বিজেপি কর্মীদের সাথে মারমিঠের ঘটনায় গ্রেফতার এক তৃনমূল যুব নেতা জয়নগরে।পুলিশ সূত্রে জানা গেল,জয়নগর থানার ঢোষা এলাকায় জায়গা জমি নিয়ে বিজেপি কর্মীদের সাথে গন্ডগোল ও মারপিঠের ঘটনায় জড়িয়ে পড়ে বারুইপুর পূর্ব বিধানসভার তৃনমূল যুব কংগ্রেস নেতা সুব্রত মন্ডল।

আর তার বিরুদ্ধে অভিযোগের তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ ঢোষা এলাকা থেকে সুব্রত মন্ডলকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃতকে বুধবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে জয়নগর থানার পুলিশ।












