আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাজনৈতিক জল্পনার মাঝেই কল্যাণীর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার আবহের মধ্যেই নজিরবিহীন ঘটনা ঘটল কল্যাণী-তে আয়োজিত প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র ডাকা ওই বৈঠকে যোগ দিলেন ড. কাকলি ঘোষ দস্তিদার।বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার মাত্র দু’দিনের মধ্যেই তাঁর এই উপস্থিতি রাজনৈতিক মহলে জোর চর্চার জন্ম দিয়েছে।

 

 

 

সূত্রের খবর, প্রশাসনিক উন্নয়ন ও জেলার বিভিন্ন কাজের অগ্রগতি নিয়েই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি উপস্থিত ছিলেন আনিসুর রহমান এবং বীণা মণ্ডল। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী দলের জনপ্রতিনিধিদের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত রাজ্যের নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে। পূর্ববর্তী সরকারের আমলে এমন ছবি খুব একটা দেখা যেত না বলেই মত অনেকের।

 

 

 

এদিকে বৈঠক নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হতেই কাকলি ঘোষ দস্তিদার স্পষ্ট করে জানান, “এটি কোনো রাজনৈতিক দলের সভা নয়, এটি সরকারি প্রশাসনিক বৈঠক। প্রশাসন সবার জন্য কাজ করে।” অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, বিরোধী প্রতিনিধিদের প্রশাসনিক আলোচনায় অন্তর্ভুক্ত করাই নতুন সরকারের কাজের ধারা ও রাজনৈতিক সংস্কৃতির পরিচয়। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

See also  তৃণমূল প্রার্থী 'নবীনচন্দ্র বাগের' হাত ধরে সিপিআইএম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি