আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানে জন ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, সম্প্রীতির বার্তা ছড়ানোর উদ্যোগ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার রায়নার শ্যামসুন্দর এলাকায় আয়োজিত হতে চলেছে এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজে মানবিকতা, সম্প্রীতি ও রক্তদানের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছে “JAN Foundation” বা জান ফাউন্ডেশন। আগামী ২৪শে মে ২০২৬, রবিবার বহরমপুর (দলুইদিঘি বাজার), শ্যামসুন্দর, রায়নায় অনুষ্ঠিত হবে এই রক্তদান শিবির। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের সর্বস্তরের মানুষকে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 

 

শুধু রক্তদান নয়, এই অনুষ্ঠানে একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৫০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য, ১০০টি চারাগাছ রোপণ, ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী প্রদান, বিধবা মায়েদের বস্ত্র সহায়তা, স্বেচ্ছাসেবীদের সম্মাননা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজের গুণীজনেরা। আয়োজকদের দাবি, এই উদ্যোগ সমাজে সম্প্রীতির বন্ধন আরও মজবুত করবে এবং মানবতার বার্তা পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে। জান ফাউন্ডেশনের সম্পাদক শেখ হাফিজুর রহমান জানান, “এক ফোঁটা রক্ত একটি প্রাণ বাঁচাতে পারে। তাই সবাইকে এগিয়ে এসে রক্তদানে অংশ নেওয়ার আবেদন জানাচ্ছি।”

See also  কেমন কাটবে আপনার দিন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি