আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রিভলভার দেখিয়ে তোলা আদায়ের অভিযোগে রায়নার দুই তৃণমূল নেতা গ্রেফতার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা,রায়না:- পূর্ব বর্ধমানের রায়নায় তৃণমূলের দুই নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বর্ধমান থেকে রায়না থানার পুলিশ গ্রেফতার করে রায়নার দাপুটে তৃণমূল নেতা তথা শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সেখ ইসমাইল ওরফে শান্ত এবং তৃণমূল নেতা খন্দকার সফিকুল আলম ওরফে আনন্দকে।

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে হিজলনা অঞ্চল এলাকায় এক ব্যক্তির কাছ থেকে রিভলভার দেখিয়ে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এই দুই নেতাকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাদের রিমান্ডের আবেদন জানায় আদালতে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ।

See also  কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সিহর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি