বসিরহাট :-রবিবারের শেষ প্রচারে তারকার মেলা সন্দেশখালি তৃণমূল প্রার্থী ঝরনার প্রচারে শতাব্দী রায়। উপচে পড়া ভিড় দ্বীপ অঞ্চলে উত্তর ২৪ পরগনা সন্দেশখালি কোড়াকাড়ি গ্রাম পঞ্চায়েতের ধুচনেখালি স্কুলমাঠে। তৃণমূল প্রার্থী ঝর্ণা সরদারের সমর্থনের শতাব্দী রায় প্রকাশ্য জনসভা।

দ্বীপ অঞ্চলে মহিলাদের উদ্দেশ্যে শতাব্দী বলেন, বিজেপি মিথ্যে প্রতিশ্রুতির উপরে ভরসা করবেন না। যেভাবে তৃণমূল সরকার আপনাদের পাশের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প পরের পর দুয়ারে পৌঁছে দিয়েছে, লক্ষীর ভান্ডার, যুব সাথী সহ একাধিক প্রকল্প আপনারা সুবিধা পাচ্ছেন সেগুলো মানবিক মুখ্যমন্ত্রী করেছেন।
মিথ্যে প্রতিশ্রুতি রুখে দিন। আমরা আবার সরকারের ক্ষমতা আসছি ৪,ঠা মে এর দিন জানতে পারবেন তৃণমূল কংগ্রেস ২০০ আসনের বেশি সমর্থন নিয়ে বিধানসভা নির্বাচনে আবার সরকার গঠন করবে। বিরোধীরা যতই মিথ্যে অপপ্রচার- কুৎসা- রটনা করুক না কেন বাংলার মানুষ তার রুখে দেবে, যতই একটি রাজনৈতিক দল সাম্প্রদায়িক সম্প্রীতি এনে বাংলার মানুষকে বিভাজন করার চেষ্টা করে তা কখনো হবে না।
বাংলার নির্বাচন আসলে বাইরের থেকে লোক আসে, পরে পাঁচ বছর অন্তত তাদের আর দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে সারা বছর থাকেন, তিনি থাকলে আমরা ভালো থাকবো। আমাদের কথা ভাষা তিনি ভাল রকম বোঝেন।বাইরের মানুষকে এখানে আসতে দেবেন না, রাজত্ব করতে দেবেন না।








