আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃণমূল প্রার্থী ‘নবীনচন্দ্র বাগের’ হাত ধরে সিপিআইএম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলা খন্ডঘোষ ব্লকের উখরিখ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খণ্ডঘোষ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীনচন্দ্র বাগের সমর্থনে মিছিল ও সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। এদিন মাধপুর বাস স্ট্যান্ড থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ও প্রার্থী নবীনচন্দ্র বাগ পায়ে হেঁটে মিছিল করে কুলে বাজারে আসেন, সেখানেই প্রার্থী নবীনচন্দ্র বাগের জন্য রাজকীয় সম্বর্ধনার আয়োজন করেন তৃণমূল নেতাকর্মীরা।

সম্বর্ধনা সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা ফুলের মালা পরিয়ে প্রার্থীকে রাজকীয় ভাবে সম্বর্ধনা জানান। এছাড়াও এদিনের এই সম্বর্ধনা মঞ্চে খণ্ডঘোষ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীনচন্দ্র বাগের হাত ধরে উখরিদ অঞ্চলের কুলে গ্রাম থেকে ১০০ টি পরিবার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে, তাদের হাতে দলীয় পতাকাও তুলে দেন তিনি।

সদ্য সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সুশান্ত ব্যানার্জি বলেন আমি দীর্ঘদিন ধরে সিপিআইএম দল করে আসছি, তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আজ আমি সহ আমার সঙ্গে আরও ১০০ টি পরিবার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল।

যোগদান প্রসঙ্গে খন্ডঘোষ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীনচন্দ্র বাগ বলেন আজ যারা আমার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে যোগদান করলেন তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, তাই তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। আমি আশা রাখবো আজকের এই যোগদান সামনে বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  এনডিএ' জোটের বিরুদ্ধে ধীরে ধীরে দানা বাঁধছে 'ইন্ডিয়া' জোট। প্রথমে পটনা, তারপর বেঙ্গালুরু এবং সদ্য মুম্বইয়ে,এর পর কী কলকাতা?

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি