উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : ডাবল ইঞ্জিন সরকার গড়তে,নারীদের অধিকার ফিরিয়ে আনতে,সুন্দরবন এলাকার উন্নয়নের কাজ করতে পিছিয়ে পড়া কুলতলিতে বিজেপি দল প্রার্থী করেছে লড়াকু মহিলা মাধবী মহলদারকে।
কুলতলির জালবেড়িয়ার প্রাক্তন বিজেপির পঞ্চায়েত সদস্যা গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের দূস্কৃতিদের হাতে মার খেয়েছিল বলে অভিযোগ উঠেছিল।আর তাই লড়াকু সৈনিককে আবার ভোটের ময়দানে নিয়ে এলো।
আর তার নাম ঘোষণার পর দলীয় কর্মীদের নিয়ে জালাবেড়িয়ার মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে জনসংযোগে নজর দিয়েছে।নদী ঘেরা কুলতলির মৈপীঠ, কৈখালি এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলছেন, পাশে থাকতে বলছেন।
আর এব্যাপারে প্রার্থী বলেন,কুলতলি অবহেলিত।বাম আমলেওকোনো উন্নয়ন হয়নি।আর গত ৫ বছরে তৃনমূল কংগ্রেসের জমানায় দূর্নীতির আকড় হয়ে গেছে কুলতলি।গুন্ডাবাজী,মস্তানী, তোলাবাজি সবই প্রাধান্য পেয়েছে এখানে।আমি জানি মানুষ সুষ্ঠু ভাবে এখানে ভোট দিতে পারলে বিজেপির জয় নিশ্চিত।








