আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রার্থী ঘোষণা হয়নি এখনও। তবে তার আগেই রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়ে উঠল তৃণমূল কংগ্রেস।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার শ্যামসুন্দর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়ে গেল দেওয়াল লেখনের মাধ্যমে নির্বাচনী প্রচার। অঞ্চল সভাপতি শেখ তুষারের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন মহিলা থেকে পুরুষ—দলের বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকরা।

অঞ্চল সভাপতি শেখ তুষার জানান, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাঁকেই প্রার্থী করুন না কেন, আমরা আগাম প্রচার শুরু করে দিয়েছি। আমাদের একটাই প্রার্থী—মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করি।”

তিনি আরও বলেন, ব্লক সভাপতির নির্দেশেই এই প্রচার কর্মসূচি শুরু হয়েছে এবং প্রার্থী ঘোষণার পর বাড়ি বাড়ি প্রচার, পথসভা ও রোড শো-র মাধ্যমে প্রচার আরও জোরদার করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী ঘোষণা হওয়ার আগেই এভাবে দেওয়াল লিখন শুরু করে তৃণমূল কংগ্রেস আগাম নির্বাচনী বার্তা দিতে চাইছে এবং সংগঠনকে চাঙ্গা রাখার কৌশল নিচ্ছে।

See also  জেএনইউ এর ঘটনার প্রতিবাদে স্বোচ্চার হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি