আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ISPL-এ বাংলার মুখ উজ্জ্বল করে ঘরে ফিরলেন মেমারির সাগর আলী ও সরজ প্রামাণিক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
ঘরের ছেলে ঘরে ফিরলেই আলাদা এক আবেগের সৃষ্টি হয়—ঠিক তেমনই চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের মেমারি শহরে। ISPL Season 3-এর মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করে শহরে ফিরতেই ক্রিকেটপ্রেমীদের ভালোবাসা ও সংবর্ধনায় ভরে উঠল মেমারি। ISPL Season 3-এ Tigers of Kolkata দলের হয়ে খেলেছিলেন পূর্ব বর্ধমান জেলার মেমারির গর্ব সাগর আলী এবং পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের তরুণ ক্রিকেটার সরজ প্রামাণিক। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ফাইনাল পর্যন্ত পৌঁছায় Tigers of Kolkata দল।
ফাইনাল ম্যাচে সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে মুখোমুখি হয় Chennai Sigams ও Tigers of Kolkata। প্রথমে ব্যাট করে Chennai Sigams ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১০৩ রান। জবাবে Tigers of Kolkata ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৪ রান করতে সক্ষম হয়। ফলে ২৯ রানে জয় ছিনিয়ে নেয় Chennai Sigams। ফাইনালে পরাজয় সত্ত্বেও ISPL Season 3-এর রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে Tigers of Kolkata। এই সাফল্যের অন্যতম মুখ হয়ে ওঠেন মেমারির সাগর আলী ও সরজ প্রামাণিক। টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে সাগর আলী সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন, পাশাপাশি সরজ প্রামাণিকও গোটা টুর্নামেন্টে অন্যতম সফল খেলোয়াড় হিসেবে নজর কাড়েন।
টুর্নামেন্ট শেষে বাড়ি ফিরতেই মেমারি শহরে ক্রিকেটপ্রেমীদের ঢল নামে। খেলাপ্রেমীদের পক্ষ থেকে সাগর আলী ও তাঁর টিমমেট সরজ প্রামাণিককে সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি-১ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সাবির মণ্ডল, মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক আব্দুল্লাহ, মেমারি শহর তৃণমূল কংগ্রেস ও INTTUC সভাপতি দেবাশীষ কোলে এবং মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি শেখ আশরাফুল ইসলাম।
সংবর্ধনার পর ব্যান্ড বাজিয়ে গাড়িতে করে মেমারি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করেন সাগর আলী ও সরজ প্রামাণিক। উচ্ছ্বাস, হাততালি আর গর্বের আবেশে মেমারি শহর যেন আরও একবার প্রমাণ করল—নিজের সন্তানের সাফল্যকে কীভাবে হৃদয় দিয়ে আপন করে নিতে হয়।
See also  রায়নার সেহারা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি