আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাইকেলে বারুইপুর থেকে আজমির শরিফ রওনা দিলো এক যুবক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: বারুইপুর থেকে আজমির শরিফ এর দূরত্ব প্রায় ২২০০ কিলো মিটার। সেই দীর্ঘ পথ পাড়ি দিতে সাইকেলকেই সঙ্গী করে রওনা হলেন বারুইপুরের এক যুবক ও তার সঙ্গীরা। বারুইপুর থেকে দিল্লি হয়ে আজমীর শরিফ পৌঁছোবেন তারা। আগামী ১৫ দিনের মধ্যে দিল্লি পৌঁছানোর লক্ষ্য ঠিক করেছেন।

প্রতিদিন ১০০ কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়ে এগোতে চান তারা। অনেকেই দিল্লি থেকে পায়ে হেঁটে পাঁচশ কিলোমিটার হেঁটে আজমীর শরীফের পৌঁছায়। তাই আমরা বারুইপুর থেকে সাইকেল চালিয়ে যাচ্ছি। শুধু শারীরিক সক্ষমতা নয়, এই যাত্রা তাদের কাছে এক গভীর মানসিক ও ধর্মীয় সাধনারও অংশ।

আজমির শরিফে প্রতিবছর ঔরস অনুষ্ঠিত হয়। এ বছর ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পবিত্র অনুষ্ঠান। বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন এ সময়। দরগায় বসে বিশাল মেলা, আর প্রত্যেকে নিজের মনের কামনার কথা তুলে ধরেন দরগাহে। সেই পরিবেশে পৌঁছনোর জন্যই এই আলোকিত ও কঠিন যাত্রাপথ বেছে নিয়েছেন বারুইপুরের যুবকরা।তাদের কথায়, সাইকেল যাত্রা শুধু শরীরের পরীক্ষা নয়, ইচ্ছাশক্তি ও বিশ্বাসেরও পরীক্ষা।

সংকল্প একটাই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে দরবারে প্রার্থনা জানানো। বারুইপুরবাসীরাও এই অনন্য উদ্যোগে উৎসাহ ও শুভেচ্ছা জানিয়েছেন।

See also  আজ থেকে করোনা টিকা: ভ্যাকসিন গ্রহণ পাল্লারোড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র শুরু হলো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি