আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কীর্ণাহার থানা অন্তর্গত পাটনিল গ্রামে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু পরিবারে পাশে থাকার আশ্বাস সভাধিপতি কাজল শেখ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। চেন্নাই রাজমিস্ত্রির কাজ সেরে রুমে ফিরে চা করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মৃত্যু ২ পরিযায়ী শ্রমিকের। তাদের বাড়ি বীরভূমের কীর্ণাহার থানার পাটনীল গ্রামে। তাদের নাম ইউসুফ শেখ(২৫) ও বাবু শেখ (২৬)। গত একমাস আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ।

পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য তাদেরকে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাই পাড়ি দিতে হয়েছিল। পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা সভাধিপতি কাজল শেখের। কাজল শেখ এর পক্ষ থেকে মৃত পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

একই সাথে জেলার সমস্ত পরিযায়ী শ্রমিককে পরিযায়ী শ্রমিক প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করার জন্য আবেদন জেলা সভাধিপতি কাজল শেখের।

বীরভূমে নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট

See also  রাম ভক্ত সাজা ও মমতাকে নিয়ে কুৎসিত ভাষায় কুৎসা করার চরম মাসুল দিতে হল বিজেপিকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি