আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অসময়ে বৃষ্টি পাকা ধানে মই ,মাথায় হাত চাষীদের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পাকা ধানে মই দিল অসময়ে বৃষ্টি। নিম্নচাপের জেরে বৃষ্টিতে সোনার ফসলের করুন অবস্থা দেখে মাথায় হাত দক্ষিণ দামোদরের চাষীদের। বিঘার পর বিঘা ধান জমি এখন জলের তলায়। এমনই চিত্র ধরা পরল পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের সেহারা অঞ্চলের বেঁন্দুয়া গ্রামে। সুগন্ধি ধান চাষে খ্যাত এই দক্ষিণ দামোদর এলাকা। পাশাপাশি অন্য প্রজাতিরও ধান চাষ হয় এই এলাকায়। কৃষি নির্ভর এলাকার সিংহভাগ মানুষের রুটিরুজি চলে এই কৃষিকাজ থেকেই।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি পড়ছে। কখনো আবার ভারী বৃষ্টি। ফসল তোলার মরশুমে মাথায় হাত চাষিদের। বৃষ্টির কারণ জল দাঁড়িয়ে গিয়েছে ধানের জমিতে। মাঠ থেকে এখনও ঘরে ধান তুলতে পারেনি চাষিরা সেহারা অঞ্চলের বেঁন্দুয়া গ্রামের কৃষকরা। প্রথমে শোষক পোকার আক্রমণ তার ওপর এবার


এই অসময়ের বৃষ্টি, সারা বছর কিভাবে সংসার চলবে সেই নিয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না কৃষকরা। তাই আপাতত সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছেন বলে জানান দেবু দাস নামক এক কৃষক।বেশিরভাগ কৃষক ধান কাটার পর জমিতেই স্তুপ করে ধানের আঁটি জমা করে রেখেছেন। কিন্তু সেই ধানেও জল পেয়ে গিয়েছে। ফলে ধান ঝেড়ে নিতে পারছেন না। ফলে আশাহত চাষীরা।

See also  কৃষক বন্ধু প্রকল্প কী ভাবে নতুন Apply করবেন ২০২২ ! Kisok Bondhu Apply ২022,

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি