আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

যাত্রাপালায় শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করে দর্শকের মনজয় করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
 

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান

রাজনীতির মঞ্চ মাত করাতে সিদ্ধহস্ত মন্ত্রী স্বপন দেবনাথ এবার মাত করলেন যাত্রা পালার মঞ্চ ।  পৌরাণিক কাহিনী  অবলম্বনে রচিত ‘গঙ্গাপুত্র ভিষ্ম’ যাত্রাপালায়  শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।   আর গঙ্গার ভূমিকায়  বিশিষ্ঠ অভিনেত্রী রুমা চক্রবর্তীর অভিনয় করেন । বুধবার রাতে হওয়া যাত্রাপালায় দুজনের দক্ষ অভিনয়  দেখে মুগ্ধ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুরের যাত্রামোদী মানুষজন । একই ভাবে মুগ্ধ হয়েছেন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় । 

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, যাত্রাপালা নিয়ে গ্রামগঞ্জের মানুষের একটা আলাদা টান রয়েছে । কিন্তু  নানা কারণে এখন গ্রামীন এলাকায় যাত্রা পালা আর সেভাবে হতে দেখাযায়না ।  প্রায় ষোলো বছর হল শ্রীরামপুরে কোন যাত্রাপালা  হয়নি।তাই নতুন করে যাত্রাশিল্পকে চাঙ্গা করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন । মন্ত্রী বলেন ,মুখ্যমন্ত্রী যাত্রাশিল্পকে চাঙ্গা করতে অনেক পরিকল্পনা নিয়েছেন ।   যাত্রা শিল্পকে অঁকড়ে  জিবন জীবিকা নির্বাহ হয় বহু শল্পী ও কলাকূশলীর । মন্ত্রী বলেন সরকারের উদ্যোগে যাত্রা শিল্পের সুদিন যে ফিরছে  তার প্রমান দিয়েছে  দর্শকের উপচে পড়া ভিড় । 

See also  অভাবি বিক্রী বন্ধ করে শস্য গোলার চাষীদের ধান বিক্রীর জন্য কিষান মান্ডি মুখী হবার বার্তা দিলেন খাদ্যমন্ত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি