আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বুলডোজারে চেপে বিজেপির বিজয় মিছিল রায়নায়, তৃণমূলের বিরুদ্ধে তোপ বিধায়ক সুভাষ পাত্রের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না, পূর্ব বর্ধমান: রায়না বিধানসভার রায়না–২ ব্লকের আলমপুর-মাধবডিহি এলাকায় বুলডোজারে চেপে বিজয় মিছিল করলেন বিজেপি বিধায়ক সুভাষ পাত্র। আলমপুরের বিজেপি পার্টি অফিস থেকে এই মিছিলের সূচনা হয়।

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুভাষ পাত্র অভিযোগ করেন, রায়না–২ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতি চালানোর অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতেই “বার্তা দিতেই” এই বুলডোজার মিছিলের আয়োজন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বিধায়কের বক্তব্য, “এলাকায় একসময় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল। এখন সেখানে শান্তি ফিরেছে। সেই শান্তি বজায় রাখার প্রতীক হিসেবেই বুলডোজার ব্যবহার করা হয়েছে।”যদিও বিধায়কের এই মন্তব্যের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে রায়নার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

See also  দিল্লিতে তৃণমূল বিধায়ক ঋতব্রতর সঙ্গে ‘হঠাৎ দেখা’ মুখ্যমন্ত্রী শুভেন্দুর, জল্পনা রাজনৈতিক মহলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি