আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের সাফল্য উপলক্ষে রায়নায় হোম যজ্ঞ, উদ্যোগে বিধায়ক সুভাষ পাত্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, রায়না, ১০ জুন: দেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪৩৯৯ দিন দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ হোম যজ্ঞ ও পূজার আয়োজন করা হয় রায়না বিধানসভার শ্যামসুন্দর ঠাকুরবাড়িতে। উদ্যোগ নেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র।

অনুষ্ঠানের শুরুতে মা দুর্গার পূজার পাশাপাশি জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং রাম, লক্ষ্মণ ও সীতার আরাধনা করা হয়। এরপর বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে হোম যজ্ঞ সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনা করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না থানার ওসি নিমাই ঘোষ, এসসি মোর্চার রাজ্য সহ-সভাপতি তথা শিক্ষক বিজন মণ্ডল, ৫ নম্বর মণ্ডলের সভাপতি মানস দাঁ, রায়না বিধানসভার যুব মোর্চার কনভেনার আদিত্য রায়সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও বিধায়ক প্রতিনিধিরা।

বিধায়ক সুভাষ পাত্র বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশ একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সেই সাফল্যকে স্মরণ করেই এই বিশেষ পূজা ও হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দেশের সার্বিক উন্নতির জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানান। অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং বহু ভক্ত ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।

See also  প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেই অবমননা খণ্ডঘোষের সিপিএম পার্টি অফিসে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি