আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুস্কৃতিদের গুলিতে মৃত্যু হল কেতুগ্রামের তৃণমূল কর্মীর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় , বর্ধমান 

চিকিৎসকরা সর্বত ভাবে চেষ্টা চালালেও বাঁচানো গেলনা  দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হওয়া তৃণমূল কংগ্রেস কর্মীকে । মৃতর নাম বাবলু সেখ  (৫০)। গত বৃস্পতিবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বেরুগ্রাম অঞ্চলে নবান্ন উৎসব চলাকালীন দুস্কৃতিদের ছোঁড়া  গুলিতে জখম হন এই তৃণমূল কর্মী । বর্ধমান  মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন থাকাকালে শনিবার বিকালে  তাঁর মৃত্যু হয়। রবিবার বর্ধমান হাসপাতাল  পুলিশ মর্গে মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত হয় । পুলিশ গুলি চালানোর  ঘটনার তদন্ত শুরু করলেও অভিযুক্তদের  কেউ এখনও  ধরা পড়েনি ।

 তৃণমূল পরিচালিত বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ শহীদুল্লাহ এদিন বলেন , প্রতিবছরই কেতুগ্রামের  বেরুগ্রাম  অঞ্চলে ঘটাকরে নবান্ন উৎসব পালিত হয় । নবান্ন উৎসব উপলক্ষে গত বৃহস্পতিবার  বেরুগ্রামে মহিলাদের ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল । খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

কেতুগ্রাম যুব তৃণমূল সভাপতি কাজি  জাহিরুল আলম ওরফে রাজ । পুরস্কার বিতরন অনুষ্ঠান চলাকালীন হঠাৎতই  সেখানে  হাজির হয় এলাকার দুস্কৃতি ফক্কর মল্লিক , জাহাঙ্গীর মল্লিক ,ইউসুফ মল্লিক , তারা মল্লিক ও ভগাই মল্লিক । তাঁরা আচমকাই  চড়াও হয় জাহিরুল আলমের উপর । মাঠে থাকা লোকজন ওই দুস্কৃতিদের সেখান থেকে সরিয়েদেয় । জাহিরুলও খেলার মাঠ ছেড়ে চলেযায়। এর পর দুস্কৃতিরা মোড়গ্রাম বাসস্ট্যান্ডে এসে জাহিরুল  কাজির খুড়শ্বশুর মকবুল হোসেন ওরফে দুলুর  উপর চড়াও হয় ।

দুলুকে লক্ষকরে দুস্কৃতিরা এলোপাতারি গুলি চালাতে শুরু করে । গুলি লক্ষভ্রষ্ট হয়ে লাগে কুলুট গ্রাম নিবাসী পথচারি সুনীল মাঝি ও ওড়গ্রাম  নিবাসী তৃণমূল কর্মী বাবলু সেখের শরীরে । রক্তাত অবস্থায় এই দুজন রাস্তায় লুটিয়ে পড়লে দুস্কৃতিরা পালায় ।

স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নিয়েযায়  বোলপুরের সিয়ান হাসপাতালে । সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়  । মহম্মদ শাহীদুল্লাহ বলেন , চিকিৎসকরা অনেক চেষ্টা  চালালেও শেষরক্ষা হয়নি । শনিবার বিকালে  বর্ধমান হাসপাতালে তৃণমূল কর্মী বাবলু সেখ মারা যায় । মহম্মদ শাহীদুল্লাহ জানিয়েছেন , কেতুগ্রাম থানায় দুস্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ।  পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে ।

See also  দল প্রার্থী করলেও নানা আইনি গেরোয় ভোটে লড়া থমকে যতে বসেছে পূর্ব বর্ধমানের ডান বাম সব দলেরই একাংশ প্রার্থীদের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি