আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ওঝার কেরামতি কাজে না আসায় রায়নায় মৃত্যু হল সাপে কামড়ানো এক ব্যক্তির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান  ১৬ অক্টোবর 

ওঝার  ঝাড়ফুঁক  কাজে না আসায়  মৃত্যু হল  সাপে কামড়ানো এক ব্যক্তির  ।  মৃতর নাম গোলাম আম্বিয়া (৫৯)।  চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে  পূর্ব  বর্ধমানের  রায়নার  বেলুড় গ্রামে । বুধবার বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে   মৃত ব্যক্তির দেহের  ময়নাতদন্ত হয় ।

পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে ,  মঙ্গলবার সকালে  চাষের জমিতে কাজে গিয়েছিলেন   গোলাম আম্বিয়া ।  বেলা ১০ টা নাগাদ  জমিতেই একটি বিষধর সাপ তার বাঁ পায়ের আঙুলে ছোবল মারে  । কুসস্কার আচ্ছন্ন পরিবারের  লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে নাগিয়ে  স্থানীয়  ওঝার  বাড়িতে নিয়ে যায় । সেখানে সারাদিন ধরে   ওঝা ঝাড়ফুঁক সহ নানা কেরামতি করেচলে  ।  কিন্তু ওঝার  ঝাড়ফুঁক কেরামতি কিছুই কাজে আসেনা । রাতে   গোলাম আম্বিয়ার  শারীরিক অবস্থার অবনতী হলে পরিবারের  লোকজন তাঁকে স্থানীয়  হাসপাতালে নিয়েযায় ।

           বাড়ছে আলুর দাম চিন্তায় সাধারণ মানুষ

সেখান থেকে  রাতেই তাঁকে স্থানান্তর করা হয়  বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে । বর্ধমান হাসপাতালেই  মৃত্যু হয় গোলাম আম্বিয়ার । এদিন বর্ধমান হাসপাতালে উপস্থিত পরিবার  সদস্যরা আপসোস করে  বলেন , তাঁরা কুসংস্কার  মুক্ত না হতে পারাতেই গোলাম আম্বিয়াকে প্রাণ হারাতে হল ।

See also  গলসিতে পৃথক দু’টি মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি