আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

একাধিক দাবিকে সামনে রেখে মনিরতট পঞ্চায়েত প্রধানের কাছে গণ ডেপুটেশন কর্মসূচি এস ইউ সি আই দলের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : গ্রামের মানুষের একাধিক দাবিকে সামনে রেখে এস ইউ সি আই এর গণ ডেপুটেশন কর্মসূচি পালন কুলতলি বিধানসভার মনিরতটে।বুধবার জয়নগর ২ নম্বর ব্লকের মণিরতট অঞ্চল কমিটির ডাকে গ্রাম পঞ্চায়েতে জনসাধারণের সাতটি দাবি নিয়ে এই গণ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

তিন শতাধিক মানুষ এই ডেপুটেশনে জমায়েত হয় এদিন।গন ডেপুটেশনের দাবি হল- অন্যের জব কার্ড থেকে তার অজ্ঞাতসারে তৃতীয় কোন ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার সেট করে লক্ষ লক্ষ টাকা তোলা হলো কেন ,তার কৈফিয়ত দিতে হবে এবং আজকের মধ্যে টাকা ফেরত দেওয়ার দায়িত্ব প্রধানকে নিতে হবে।সম্পন্ন হওয়া প্রতিটা স্কিমের এস্টিমেট এবং টাকার হিসাব দিতে হবে।প্রত্যেক পঞ্চায়েত সদস্যকে বুথের সাইজ অনুসারে অর্থসহ কাজের দায়িত্ব দিতে হবে।

দলের রং না দেখে সবাইকে সার্টিফিকেট দিতে হবে।ট্যাক্স বাবদ তোলা সমূহ টাকার হিসাব দিতে হবে।সমস্ত অনুদান পার্টি অফিসের পরিবর্তে পঞ্চায়েত অফিস থেকে বিতরণ করতে হবে।পঞ্চায়েতের কোন কাজ পার্টি অফিসে করা যাবে না।এদিন এস ইউ সি আই কমিউনিস্ট দলের লোকাল কমিটির তিন নম্বর লোকাল সম্পাদক আবু কাহার গাজীর নেতৃত্বে বরকত শেখ , আলতাফ গাজী , মান্নান লস্কর মনিরতট পঞ্চায়েতের প্রধানের নিকট ডেপুটেশন এর প্রতিলিপি নিয়ে কথা বলেন।

এদিন এই গণ ডেপুটেশনে বক্তব্য রাখেন এস ইউ সি আই কমিউনিস্ট দলের বারুইপুর সাংগঠনিক জেলা সম্পাদক নিরঞ্জন নস্কর, সম্পাদক মন্ডলীর সদস্য আনসার শেখ লোকাল কমিটির সংগঠক লক্ষণ চন্দ্র পাল, বরকত শেখ সহ আরো অনেকে।

See also  মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি