আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অবৈধ বালির কারবার রুখতে বালি বোঝাই লরি আটকেরেখে বিক্ষোভ দেখালো গলসির বাসিন্দারা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান 

প্রশাসনের নির্দেশ অমান্য করে পূর্ব বর্ধমানের গলসিতে রাতের  অন্ধকারে চলছে দামোদরে খাদান থেকে বালি লোড করে পাচার । বালি কারবারীদের এই দৌরাত্ব রুখতে বুধবার সকালে  পথে নামে  গলসির বাসিন্দারা । এদিন  ভোরে চার পাঁচটি  গ্রামের মানুষ শিল্লা পারাজ রোডের মসজিদ তলা মোড়ে বালি বোঝাই ৮টি লরির পথ আটকায় । “ বাসিন্দাদের অভিযোগ তোলেন ,“জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে অসাধু  বালি কারবারীরা গভীর রাতে  অবৈধ খাদানে  লরি নামিয়ে বালি লোড করাচ্ছে । সেই সব  বালি বোঝাই লরি ভোরের আলো ফোটার আগেই  বালিঘাট থেকে বার করেদেওয়া হচ্ছে । ” এমন  অভিযোগ এনে  গ্রামবাসীরা  বালি বোঝাই লরি গুলি আটকে রেখে বিক্ষোভ দেখানো শুরু করে । দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ দেখানো । পরে  অনেক বেলায়  গলসি ১ ব্লক  প্রসাসনের হস্তক্ষেপে  বিক্ষোভ মেটে । 


এদিনের বিক্ষোভে সামিল জাহাঙ্গীর সেখ , সেখ রবিউল প্রমুখরা  বলেন , গত ৩১ ডিসেম্বর গলসির শিকারপুরে গৃহস্থের  কুটিরে উপর  উল্টে পড়ে ওভারলোড বালি বোঝাই লরি। ঘুমন্ত অবস্থায়  বালি  চাপাপড়ে  দমবন্ধ হয়ে  মারাযান একই পরিবারের দুই শিশু সহ পাঁচ জন । এমন ভয়াবহ দুর্ঘটনার পর গলসির একাধীক অবৈধ বালিখাদান বন্ধের কড়া দেয়  জেলা প্রশাসন । তার পরেও দৌরাত্ব দেখিয়ে চলেছে অবৈধ বালি কারবারীরা । তারা রাতের অন্ধকারে  গলসির শিল্লাঘাটের অবৈধ খাদানে লরি নামিয়ে বালি লোড করাচ্ছে বালি কারবারীরা ।তাঁরা  ভোরের আলো ফোটার আগেই  সেই সব লরিগুলিকে খাদান থেকে পালানোর  পথ করে দিচ্ছে ।

জাহাঙ্গীর সেখ বলেন , ‘এমনটা চলতে থাকলে ফের গলসির শিকারপুরের মতো ঘটনা ঘটলে তার দায় কে নেবে ? এর উত্তর কেউ দিতে না পারাতেই রাতের অন্ধকারে চলা অবৈধ বালি কারবার  রুখতে তাঁরাই একযোগে পথে নেমেছেন । ’প্রশাসন অবৈধ বালির  কারবার রুখতে কড়া ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারী দিয়েছেন গলসির বাসিন্দারা । 

গলসি ১ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক মিন্টু বালা  জানিয়েছেন , এদিন ৮ টি বালি বোঝাই  লরি বাজেয়াপ্ত করা হয়েছে ।  জেলা প্রশাসনের নির্দেশ মেনে অবৈধ বালি কারবার বন্ধে নজরদারি চালান হচ্ছে । কোনভাবেই অবৈধ বালি কারবার চলতে দেওয়া হবে না ।

See also  রায়না এবং খণ্ডঘোষ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী বাসুদেব খাঁ এবং অসীমা রায়ের সমর্থনে বিশাল পথসভা আয়োজন করা হয়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি