আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভারতের উপর ফের শুল্কবাণ আমেরিকার, নয়াদিল্লির প্রচেষ্টায় কমল করের হার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভারতের উপর ফের নতুন করে শুল্ক চাপাল আমেরিকা। জানা গিয়েছে, শুক্রবার থেকেই নতুন শুল্কহার কার্যকর হয়। পাকিস্তান, চিন, বাংলাদেশ-সহ মোট ৬০টি দেশের উপর নতুন করে কর চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যদিও প্রাথমিকভাবে ভারতের উপর ১২.৫ শতাংশ কর বসানোর কথা ছিল। কিন্তু নয়াদিল্লির প্রচেষ্টায় সেই শুল্কের হার শেষ পর্যন্ত কিছুটা কমানো গিয়েছে।

মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারা মেনে নতুন শুল্কবাণ ছোড়া হয়েছে বলে জানান প্রতিনিধি জেমিসন গ্রির। জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য তৈরি রুখতে যেসব দেশ যথাযথ আইন প্রণয়ন করতে পারেনি, তাদের উপরেই বসানো হচ্ছে এই নতুন শুল্ক। সপ্তাহদুয়েক আগেই এই প্রস্তাব এনেছিল ট্রাম্প প্রশাসন। তারপরই নয়াদিল্লির তরফে বার্তা দেওয়া হয়, একতরফা ভাবে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্য।

আমেরিকাকে বলা হয়েছে, শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসন যেন ভারতের সঙ্গে আলোচনায় বসে। সেই আলোচনায় খানিকটা ইতিবাচক সাড়া মিলেছে। ১২.৫ নয়, এবার থেকে ভারতীয় পণ্যের উপর ১০ শতাংশ কর চাপবে। প্রসঙ্গত, বরাবরই ভারতীয় পণ্যের উপর ৫ শতাংশ শুল্ক চাপিয়ে এসেছে আমেরিকা। এবার সবমিলিয়ে ১৫ শতাংশ শুল্ক গুণতে হবে ভারতীয় ব্যবসায়ীদের। বলপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা পদক্ষেপ না করার অভিযোগে ৬০টি দেশের উপর নতুন করে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

এই তালিকায় ভারতের পাশাপাশি নাম রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সুইৎজারল্যান্ডের মতো দেশগুলির। এই সকল দেশের উপর ১২.৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর।পাশাপাশি ব্রিটেন, কানাডা, মেক্সিকো, তাইওয়ানের উপর একই অভিযোগে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ১৭টি দেশের উপর বসছে ১০ শতাংশ শুল্ক, যার মধ্যে রয়েছে ভারতও।

See also  বাংলাদেশে কোটা আন্দোলনের জের; ঘোজাডাঙ্গা সীমান্তে থমকে আমদানি রপ্তানি, দাঁড়িয়ে শয়ে শয়ে পণ্যবাহী ট্রাক, ক্ষতির আশঙ্কা কয়েক'শ কোটি টাকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি