আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বৃহস্পতিবার সুরেন্দ্রনাথ ল কলেজে ছাত্ররা সারা রাত ঘেরাও করে রাখলো ভাইস প্রিন্সপালকে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শিক্ষায় কি আবার নৈরাজ্য ফিরে আসছে? তেমনই ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। উপস্থিতির হার নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুরেন্দ্রনাথ ল কলেজ। সেই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই বিক্ষোভ চরমে। কলেজের ভাইস প্রিন্সিপালকে ঘিরে বৃহস্পতিবার রাতভর বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রীরা। ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না বলে নির্দেশিকা দেওয়া হয়েছে কলেজের তরফে। এরপরই ভাইস প্রিন্সিপালের পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার আগে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দাবি, তাঁদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। শুক্রবারই পরীক্ষার ফর্ম ফিল-আপের শেষ দিন ছিল বলে জানা গিয়েছে। তাঁদের অভিযোগ, উপস্থিতির হার কম থাকায় একটি বড় অংশের পরীক্ষার্থী সমস্যায় পড়েছেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, VRP মডেলে উপস্থিতি দেওয়া হয়। গত জুন মাসেই উপস্থিতির হার প্রকাশ করা হয়েছিল এবং ছাত্রছাত্রীরা নিজেদের উপস্থিতির হার দেখতে পারতেন।

অন্যদিকে, ভাইস প্রিন্সিপালের বক্তব্য, তিনি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। কলেজে পুলিশ ঢুকবে না বলেও জানান তিনি। তবে রাতভর ভাইস প্রিন্সিপালকে ঘেরাও করে নিজেদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা।

See also  পূর্ব বর্ধমান পুলিশের পক্ষ থেকে হাই স্কুলের ছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে স্বয়ংসিদ্ধা ও সাইবার সচেতনতা ক্যাম্প

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি