আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অস্ত্রসহ গ্রেফতার তৃনমুলের পঞ্চায়েতের উপপ্রধান ক্যানিং, চললো ডিম থেরাপি থানার সামনে

krishna Saha

Published :

Canning Police Station
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং:- কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ক্যানিংয়ের এক তৃণমূল নেতা। থানার সামনেই ডিম থেরাপি জনতার।ধৃত তৃণমূল নেতাকে থানা থেকে বের করতেই ‘ডিম থেরাপি’।ভোটের পর থেকেই পলাতক ছিলেন। হন্যে হয়ে খুঁজছিল পুলিশ।অবশেষে বৃহস্পতি বার সন্ধ্যায় কলকাতা থেকে পুলিশের জালে ওঠেন ক্যানিংয়ের তৃণমূল নেতা।

তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি।ধৃত তৃণমূল কংগ্রেসের উপপ্রধানকে শুক্রবার ক্যানিং থানা থেকে আলিপুর সদর আদালতে নিয়ে যাওয়ার সময়েই তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা।আদালতে নিয়ে যাওয়ার উদ্দেশে থানা থেকে বের করা হলে ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দারকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। রীতিমতো তাঁর মাথায় ডিম ভাঙেন উওেজিত জনতা।বিক্ষোভ কারীদের দাবি, মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি, কাটমানি আদায়,মারধর করতো ওই তৃণমূল নেতা।

অস্ত্র মজুতের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তৃণমূলের ওই উপপ্রধানের বিরুদ্ধে।একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ এতদিন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিক্ষুব্ধ জনতার।রাজ্যে পালাবদলের পরেই বৃহস্পতিবার অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে ক্যানিং থানায় নিয়ে যায় পুলিশ।শুক্রবার সকাল থেকেই থানার সামনে জমায়েত করতে থাকেন বিক্ষুব্ধ জনতা ও বিজেপি কর্মীরা। ধৃত ইন্দ্রজিৎকে থানা থেকে বের করতেই ‘চোর-চোর’ স্লোগান ওঠে। থানা থেকে বেরিয়ে দৌড়ে গাড়িতে ওঠার মুহুর্তেই তাঁর মাথায় পরপর ডিম ছোড়া হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। অস্ত্র মামলার সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগের ভিত্তিতেই এগোবে এই তদন্ত।

See also  সর্বদলীয় বৈঠকের মধ্য মণি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে স্বাগত জানাতে নানুরে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি