আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তোলাবাজি ও মারধরের অভিযোগে তৃণমূল নেতা আনিসুর রহমান খান গ্রেফতার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, মাধবডিহি:- তোলাবাজি ও মারধরের অভিযোগে রায়না ২ ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তথা তৃণমূলের রায়না ২ ব্লকের সাধারণ সম্পাদক – আনিসুর রহমান খানকে গ্রেফতার করল মাধবডিহি থানার পুলিশ।

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে বর্ধমান এলাকা থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের একাধিক অভিযোগ উঠছিল বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার তাঁকে আটক করে মাধবডিহি থানার পুলিশ।

 

 

বুধবার ধৃত তৃণমূল নেতাকে বর্ধমান আদালতে তোলা হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে রায়নার উচালন এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।যদিও এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

See also  কাটমানি আদায় ও আগ্নেআস্ত্র দিয়ে ভয় দেখিয়ে অন্যের জমি দখলের অভিযোগে গ্রেপ্তার বর্ধমান পুরসভার কাউন্সিলার সহ দু’জন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি