আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রেল লাইনের পাশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সালানপুর :- অপরিচিত ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত বাউরী পাড়া সংলগ্ন রেল ব্রিজের কাছে। রবিবার রূপনারায়ণপুর রেল ব্রিজের নিচে ছিন্ন বিচ্ছিন্ন এক মৃতদেহ কিছু অংশ দেখতে পাওয়া যায়।সেই দেহ দেখেই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়ায়।তারপরে দেখা যায় রেললাইন থেকে কিছু দূরে মাঠের মাঝখানে একটি হাত পা কাটা মাথা কাটা অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে এবং বস্তার মধ্যে রয়েছে একটি পা।

স্থানীয়দের বক্তব্য কয়েকজন ব্যক্তি মৃতদেহটি রেললাইনের উপর থেকে নিয়ে যাচ্ছিল সেই সময় রূপনারায়নপুরের বাউরি পাড়ার কিছু যুবক তাদেরকে দেখতে পায় এবং তাদেরকে জিজ্ঞাসা করতে গেলে তারা মৃতদেহটি মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে যে মৃতদেহটি রেললাইনে কাটা পড়েছে ও কোন ব্যক্তি সেই মৃতদেহটির পরিচয় জানে হয়তো তাই তুলে নিয়ে যাবার চেষ্টা কর ছিলো।ঘটনাস্থলে পুলিশ আসেন এবং ঘটনাটির তদন্ত শুরু করে।

See also  জয়নগর থানার নতুন আই সিকে ফুল দিয়ে স্বাগত জানালেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি