আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আচমকা ভেঙে পড়ল গোয়াল ঘর, মৃত্যু ৫ টি গরু

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রবল বৃষ্টিপাতে ভেঙে পড়ল গোয়াল ঘর, ইতিমধ্যেই পাঁচটি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মোগলমারি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মোগলমারি গ্রামের বাসিন্দা মন্টু শেখের গোয়াল ঘরে পাঁচটি গরু এবং বাছুর ছিল।

গতকালকের প্রবল বৃষ্টিপাতে গোয়ালের দেওয়াল ভেঙ্গে পড়ে গিয়ে পাঁচ পাঁচ টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ। মন্টু শেখের পরিবারের অবস্থা একেবারেই সচ্ছল নয়। কোনরকমে দুধ বিক্রি করে চলতো সংসার। এই পরিস্থিতিতে পাঁচ টি গরুর মৃত্যু হওয়ায় প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। ফলস্বরূপ উপার্জন একেবারেই বন্ধ।

 

 

কিভাবে সংসার চলবে সেই নিয়ে মাথায় হাত মন্টু শেখ নামক ওই ব্যক্তির। ইতিমধ্যেই তিনি সরকারের কাছে কিছু আর্থিক সাহায্যের আবেদন করেছেন যাতে তার সংসার সচল থাকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন রায়না থানার সেহারা ফাঁড়ির IC রাজেশ মাহাতো   পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

See also  Free Fire-সহ চিনের ৫৪টি অ্যাপ নিষিদ্ধ হল ভারতে !

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি