আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়না ২-এ মর্যাদার সঙ্গে পালিত হলো ১৭২তম হুল দিবস, শহীদ সিধু-কানুর আদর্শে ঐক্য ও ন্যায়ের বার্তা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, রায়না:- রায়না ২ নম্বর বীর সিধু-কানু গুল মাহা মানাও গাঁওতার পরিচালনায় সোমবার গোতান ফুটবল মাঠে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৭২তম হুল দিবস। সাঁওতাল বিদ্রোহের মহানায়ক শহীদ সিধু-কানুর আত্মত্যাগকে স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক সুভাষ পাত্র।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী ও মণ্ডল সভাপতি অভিজিৎ পোড়েল, বিকাশ মুদি, শুভঙ্কর সাঁতরা, বিল্টু নন্দী, হেমন্ত দাস, দিশম গটেত ডঃ এম. সরেন। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাধবডিহি থানার অফিসার সুমন্ত কুমার রায়। শহীদ সিধু-কানুর প্রতিকৃতিতে মাল্যদান এবং আটটি অঞ্চলের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর হুল দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন রায়না ২ নম্বর হুল কমিটির সভাপতি স্বপন সরেন ও সম্পাদিকা সংঘমিত্রা হাঁসদা। তাঁরা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, শহীদ সিধু-কানুর আত্মবলিদান এবং তাঁদের সংগ্রামের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।


কমিটির সদস্য বকুল সরেন তাঁর বক্তব্যে বলেন, “হুল দিবস আমাদের শেখায় ঐক্যই শক্তি। ন্যায়ের জন্য সংগ্রাম কখনও বৃথা যায় না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে, সিধু-কানুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজকে আরও ন্যায়ভিত্তিক, মানবিক ও ঐক্যবদ্ধ করে তুলতে হবে।” অনুষ্ঠানে উপস্থিত সকলেই শহীদ সিধু-কানুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন। সমগ্র অনুষ্ঠানটি শ্রদ্ধা, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির আবহে সম্পন্ন হয়।

See also  দিল্লির কৃষক আন্দোলনকে অভিনন্দন জানিয়ে মিছিল তমলুকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি