আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মগরাহাট :মগরাহাট স্টেশনে হকার উচ্ছেদ বিরোধী বিক্ষোভ প্রদর্শন হয়ে গেল।সারা রাজ্য জুড়ে রেলওয়ে প্ল্যার্টফর্মে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ অভিযানে নেমেছে রেল।এদিন মগরাহাট স্টেশন ও সংলগ্ন এলাকার হকার উচ্ছেদ করার জন্য রেল দপ্তর থেকে নোটিশ দেয়। যদিও সেই নোটিশে কোন কর্তৃপক্ষের স্বাক্ষর নেই। সারা বাংলা হকার্স, ক্ষুদ্র ব্যবসায়ী বসতি উচ্ছেদ বিরোধী কমিটির আহ্বানে প্রায় সহস্রাধিক হকার্স ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন এদিন।

 

 

কমিটির সভাপতি মুন্সি আব্দুল হাই বলেন ‘এই লড়াইয়ে কোন দল মত রঙ না রেখে হকারদের রুটি রুজি রক্ষার প্রয়োজনে দীর্ঘ স্থায়ী আন্দোলন চালাতে হবে।’ অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সদস্য বিশ্বনাথ সরদার বলেন, ‘বিজেপি সরকার ক্ষমতায় এসে কোন বিকল্প ব্যবস্থা না করে রেলওয়ে হকারদের উচ্ছেদ করতে শুরু করেছে। গরিব মানুষদের অসহায় করে কর্পোরেটদের স্বার্থে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে ও উচ্ছেদ বন্ধ করা হবে।

 

 

এদিনহকার কমিটির নেতৃত্বে মগরাহাট রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ দেখানো হয়।তবে রেল দফতর সূএে জানা গেল,তাদের এই অভিযান কর্মসূচি চলবে।

See also  সাত বছর বয়সী শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া বিভাশ বলিষ্ঠ নেতার বেশে গেলেন শ্রীঘরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি