আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মোদী-শুভেন্দু বৈঠকে বাংলার উন্নয়নে নতুন বার্তা, ‘নতুন অধ্যায়’-এর ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:- বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকল রাজধানী দিল্লি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লির সাউথ ব্লকে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।

 

 

 

বৈঠক শেষে সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই প্রথম সরকারি বৈঠক তাঁর কাছে অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। তিনি বৈঠকটিকে “অত্যন্ত ফলপ্রসূ” বলেও উল্লেখ করেন। বাংলার উন্নয়নেই জোর সূত্রের খবর, এই বৈঠকে পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক পুনরুজ্জীবন, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী মোদী “সবকা সাথ, সবকা বিকাশ” নীতির কথা পুনরায় উল্লেখ করে স্পষ্ট জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের অন্যতম অগ্রাধিকার।

 

 

 

মুখ্যমন্ত্রী আরও জানান, বাংলাকে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের তরফে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। “স্বচ্ছ প্রশাসন ও সুশাসনে প্রতিশ্রুতিবদ্ধ” বৈঠকের পর শুভেন্দু অধিকারী বলেন, “কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং বাংলার মানুষের আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে স্বচ্ছ প্রশাসন, সুশাসন এবং সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ কাটিয়ে এই বৈঠক নতুন প্রশাসনিক সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে। দিল্লি ও নবান্নের এই সমঝোতা আগামী দিনে বাংলার শিল্প, বিনিয়োগ এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

 

রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের সহযোগিতার আশ্বাস নতুন রাজ্য সরকারের প্রশাসনিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। পাশাপাশি বাংলার উন্নয়নকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণও তৈরি হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।

See also  বিজেপি বিরোধী জনমত তীব্র করতে মণিপুরের ’গণধর্ষণ’ কাণ্ডনিয়ে পোস্টার লিখে আদিবাসী মহল্লায় ঘুরছেন প্রবীণ কংগ্রেস নেতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি