আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে রায়নার উন্নয়নের দাবি তুলে ধরলেন বিধায়ক সুভাষ পাত্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দুর্গাপুরে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকে রায়না বিধানসভার সার্বিক উন্নয়ন, বিভিন্ন জনসমস্যা এবং চলমান উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র।বৈঠকে রায়না এলাকার রাস্তা, পানীয় জল, সেচ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি। পাশাপাশি চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পূর্ণ করার বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

 

 

 

বিধায়ক সুভাষ পাত্র জানান, “রায়নার মানুষের স্বার্থে উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে আমরা সর্বদা কাজ করে চলেছি। এলাকার সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং উন্নয়নের গতি বজায় রাখতে ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।” প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে রায়না বিধানসভায় উন্নয়নের নতুন দিশা মিলবে বলেই আশাবাদী এলাকার বাসিন্দারা।

See also  বর্ধমানে ঘাঁটি গেড়ে দিল্লির বাসিন্দার সঙ্গে আর্থিক প্রতারণা- বর্ধমানে এসে ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের তিন প্রতারককে পাকড়াও করলো দিল্লি পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি