আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আইসিডিএস সেন্টার থেকে বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীর অভিভাবকদের মিড ডে মিলের চাল বিতরণ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
নিজস্ব প্রতিনিধি ( বুজরুকদিঘি ) :-
বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র ছাত্রীর অভিভাবক দের মিড ডে মিলের চাল বিতরণ না করে মিরেপোতা বাজার সংলগ্ন এলাকার আইসিডিএস সেন্টারের থেকে তা বিতরণ করা হচ্ছে।পরিযায়ী শ্রমিকদের জন্য বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। ফোন করে, মসজিদের মাইকে প্রচার করে এবং গ্রামের প্রতিনিধিদের মাধ্যমে খবর পাঠানো হয়েছে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের।

পয়লা জুন থেকে এই কর্মসূচি চালু করা হয়েছে, চলবে আগামী বেশ কিছুদিন। 384 জন ছাত্র ছাত্রীর অভিভাবক কে দেওয়া হচ্ছে মিড ডে মিলের খাদ্য সামগ্রী। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,মিড ডে মিল কর্মী, আইসিডিএস কর্মীরা, জানিয়েছেন বুজরুকদিঘি হাই স্কুলের শিক্ষক লক্ষ্মী দাস দত্ত।

শুধু তাই নয়, ছাত্রছাত্রী দের প্রত্যেক সপ্তাহে যে আয়রন ট্যাবলেট খাওয়ানো হতো তাও অভিভাবক মারফত পাঠানো হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে, এমনটাই জানিয়েছেন স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সমীর কুমার সাই,
See also  পথ দুর্ঘটনা রুখতে পুলিশের সচেতনতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি