আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মন্তেশ্বর কলেজের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে সুবৃহৎ বন্দে মাতরম র‍্যালি মন্তেশ্বরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান:- রাজ্য সরকারের পালাবদলে পরেই সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮ তম প্রতিষ্ঠার দিবসের পাশাপাশি জাতীয় ছাত্র দিবস পালিত হয়। বৃহস্পতিবার দুপুরে কলেজের এ ভি বি পির সক্রিয় কার্যকর্তাদের নেতৃত্বে মন্তেশ্বর গৌড়মোহন রায় কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে কলেজ থেকে একটি সুবৃহৎ বন্দে মাতরম র‍্যালি শুরু হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর কলেজের প্রাঙ্গণ এসে র‍্যালিটি শেষ হয়।

রালিটির শেষ করে মন্তেশ্বর কলেজের সেমিনার হলে কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা উত্তোলন করেন এভিপির বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলার প্রধান কার্যকর্তা মলয় মন্ডল। ও স্বামী বিবেকানন্দ সহ মনীষীদের শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় জেলার প্রধান কর্মকর্তা মলয় মন্ডল, নিতাই দাস, শ্যামেলেন্দু দত্ত ,কাটোয়া সাংগঠনিক জেলা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তা জ্যোতির্ময় ভট্টাচার্য সহ কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।

এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গুরুত্ব কিসেই সম্পর্কে তাৎপর্য বিশ্লেষণ করেন সংগঠনের কর্মকর্তারা পাশাপাশি তারা আরও জানান আগামী দিনে কলেজের ছাত্রদের পাশে থাকার বার্তা দিলেন। এ সম্পর্কে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা আমাদের কি জানালেন দেখুন।
রিপোর্ট জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান।

See also  মধ্যমগ্রাম শ্রীশ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমে দুর্গা প্রতিমা নিরঞ্জন বা ভাসান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি