আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাঝরাতে মন্দিরে ঢুকে সর্বমঙ্গলার মূর্তির পোশাক তছনছ ও পাথর দিয়ে মূর্তিতে আঘাত করে হিংসা ছড়ানোর চেষ্টায় এক ব্যক্তি গ্রেপ্তার মন্তেশ্বরে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:- মাঝরাতে মন্দিরে ঢুকে দেবী সর্বমঙ্গলার মূর্তির পোশাক তছনছ সহ মন্দিরের অন্যান্য সামগ্রী তছনছ ও মূর্তিতে পাথর দিয়ে আঘাত করে হিংসা ছড়ানোর চেষ্টার মন্তেশ্বরের রাউতগ্রামের ঘটনায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এলাকারই বাসিন্দা সুজিত ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।

 

মন্দিরের পুরোহিত তারাপদ চক্রবর্তী বলেন, রাত্রি একটা নাগাদ মন্দির চত্বর থেকে আওয়াজ পেয়ে এলাকাবাসী এখানে উপস্থিত হলে সে সময় পালিয়ে যায় সুজিত। এলাকাবাসীর দাবি সে মত্ত অবস্থায় ছিল। এরপর মন্দিরের ভেতরে গিয়ে দেখতে পায় দেবী সর্বমঙ্গলার মূর্তির পোশাক সহ কিছু সামগ্রী তছনছ করা রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় সিভিক ভলেন্টিয়াদের মাধ্যমে সুজিতকে আটক করে মন্তেশ্বর থানার পুলিশ কে খবর দিলে মন্তেশ্বর থানার পুলিশ এসে সুজিতকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিস।

 

ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলার রজু করে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। মন্দির চত্বরে আলো ব্যবস্থা থাকলেও সিসিটিভির নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

See also  রিভলভার দেখিয়ে তোলা আদায়ের অভিযোগে রায়নার দুই তৃণমূল নেতা গ্রেফতার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি