আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পাণ্ডবেশ্বরের হরিপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত বাইক আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র হরিপুর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পাণ্ডবেশ্বর :- শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ পাণ্ডবেশ্বর এর হরিপুর ছোড়া ১০ নম্বর পিট কোলিয়ারির সংলগ্ন রাস্তার কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুই বাইকের ৩ বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইকে দুইজন বাইক সওয়ার দ্রুতগতিতে আসছিল অপর দিক থেকে আরও একটা বাইকে একজন বাইক আরোহী আসছিলেন দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে  যে বাইকে একজন ব্যক্তি ছিলেন সেই বাইক আরোহীকে স্থানীয়রায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

 

 

 

আশঙ্কা জনক অবস্থায় যে বাইক আরোহী কে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল গতকাল তার মৃত্যু হওয়ার পর মঙ্গলবার বেলা দুটো থেকে হরিপুর উখড়া ও রানীগঞ্জ যাওয়ার রাস্তার ওপর মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ফেটে পড়েন স্থানীয় মানুষজন ও মৃতের পরিবারের লোকেরা। স্থানীয় বাসিন্দা সঞ্জয় চৌবে ও সুজিত মণ্ডল রা জানান, শনিবার যেদিন এই ঘটনাটি ঘটে সেই সময় দীর্ঘক্ষণ আহত অবস্থায় রাস্তার ওপর পড়েছিল হরিপুর কামারডাঙ্গার বাসিন্দা সুনীল বাউড়ি (১৯)। স্থানীয়দের অভিযোগ সেই মুহূর্তে অন্ডাল থানার পুলিশ এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ কেউই এগিয়ে আসেনি কেননা অন্ডাল থানা বলেছিল এটা তার এলাকা নয় অপরদিকে পাণ্ডবেশ্বর থানা ও একই দাবী করে বলে অভিযোগ।

 

 

আজ সুনীলের মৃত্যুতে তার মৃতদেহ রাস্তায় রেখে রাস্তায় অবরোধ করে বৃক্ষ ব্রত স্থানীয়রা জানান পুলিশ এসে আগে পরিষ্কার করুক। এই রাস্তাটি কার অধীনে পড়ে।? পাশাপাশি সেদিন যাদের বাইকে দুর্ঘটনা গ্রস্ত হয়ে সুনীলের মৃত্যু হয়েছে তাদের পুলিশ আটক করেছিল । কার আদেশে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে সেটাও বলতে হবে এবং মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

See also  এটিএম চক্রের এক পাণ্ডাকে গ্রেফতার করলো রায়না থানার পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি