কৃষ্ণ সাহা, নবান্ন :- আজ সোমবার রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব শ্রী দুষ্মন্ত নারিয়ালা (IAS), স্বরাষ্ট্রসচিব শ্রীমতী সঙ্ঘামিত্রা ঘোষ (IAS), রাজ্যের ডিজিপি শ্রী সিদ্ধিনাথ গুপ্ত (IPS) এবং কলকাতার পুলিশ কমিশনার শ্রী অজয় নন্দ (IPS)।

সূত্রের খবর, রাজ্যের সামগ্রিক প্রশাসনিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের বিভিন্ন স্তরে আরও স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “দায়িত্বশীল, স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ।”

এছাড়াও তিনি স্পষ্ট বার্তা দেন যে, রাজ্যের জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই সরকারের প্রাথমিক অগ্রাধিকার। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে আগামী দিনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।









