আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সরকারি ত্রাণ সামগ্রী বিলি না করে মজুদ রাখার অভিযোগে আটক জয়নগরের নারায়নীতলার প্রাক্তন তৃনমূল কংগ্রেসের প্রধান সহ চার তৃনমূল পঞ্চায়েত সদস্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ১৫ বছরের তৃনমূল কংগ্রেসের শাসন কাল কাটিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন হয়েছে রাজ্যে।আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে বসার পর থেকে নানান জালিয়াতিতে একের পর এক তৃনমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা, বিধায়ক, প্রধান, চেয়ারম্যানরা গ্রেফতার হচ্ছে।জয়নগর থানার বারুইপুর পূর্ব বিধানসভার ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের সদস্য তথা অঞ্চল যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মন্ডলের গ্রেফতারের ৪৮ ঘন্টার মধ্যে দূর্নীতির অভিযোগে এবার আটক হলেন জয়নগর থানার বারুইপুর পূর্ব বিধানসভার নারায়নীতলা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান সদস্য অশোক সাহা,বর্তমান সদস্য রথীন সাহা,বর্তমান সদস্য চন্দ্রিমা ঘোষ ও বর্তমান সদস্য শ্রীমা ঘোষ।

 

 

 

 

সরকারি ত্রাণ সামগ্রী বিলি না করে গোডাউনে মজুত করে রাখার অভিযোগে চারজন তৃণমূল সদস্যকে শুক্রবার আটক করেছে জয়নগর থানার পুলিশ।বিজেপির অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ এদিন নারায়নী তলা গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর মজুদ করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে।এদিন জয়নগর থানার আই সি সুব্রত মালাকার সহ জয়নগর থানার পুলিশের বিশাল টিম ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এই অভিযান চলে বৃষ্টি মাথায় করে।আর একের পর তৃণমূল কংগ্রেসের নেতাদের গোডাউন থেকে উদ্ধার হয় ধান ঝারাই মেশিন,স্প্রে মেশিন, আমফানের সময় দেওয়া ত্রিপল, সরকারি কিট সহ একাধিক সামগ্রী।চার তৃনমূল সদস্যকে আপাতত আটক করে জয়নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

 

 

 

পুরো বিষয় টি তদন্ত করে দেখছে পুলিশ।এব্যাপারে বারুইপুর পূর্ব বিধানসভার বিজেপির চার নং মন্ডল সভাপতি অতনু ঘোষ এদিন বলেন,দীর্ঘদিন ধরে সরকারের দেওয়া গরীব অসহায় মানুষদের ত্রাণ, কৃষকদের চাষের সরঞ্জাম না দিয়ে একাধিক গোডাউনে মজুত রেখেছিল অশোক সাহা সহ বাকিরা।আমরা জানতে পেরে জয়নগর থানায় অভিযোগ দায়ের করি। আর তার পরেই জয়নগর থানার পুলিশ এসে এদিন একাধিক জায়গা থেকে সরকারী ত্রাণের বহু জিনিস উদ্ধার করে।আমরা চাই এই সব চোর নেতাদের সঠিক সাজা হোক।তবে এ ব্যাপারে তৃনমূল কংগ্রেসের তরফে কোনো মন্তব্য করা হয়নি।

See also  সোনারপুর মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখাল এস এফ আই

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি