আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চার দিনের মাথায় চার লক্ষ্য টাকা আর্থিক সাহায্য মৃত পরিবারদের হাতে তুলে দিলেন মন্ত্রী ও বিধায়করা।

krishna Saha

Published :

Suvendu Adhikari
WhatsApp Channel Join Now

বলরাম সাহা,রায়না, ২৬ জুন ;———- চারদিনের মাথায় চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য মৃত পরিবারদের হাতে তুলে দিলেন মন্ত্রী ও বিধায়করা। উল্লেখ থাকে গত ২৩ জুন একটি যাত্রীবাহী বাস হুগলি জেলার আরামবাগ শহর সংলগ্ন আদমবাদ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ওই বাসের দুই যাত্রী। মৃতদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের অন্তর্গত ধারান গ্রাম-এর আদিবাসী পাড়ায়,তাদের নাম লক্ষ্মী মুর্মু ,বয়স ৬০ বছর এবং শর্মিলা সরেন,বয়স ৩১ বছর।

শুক্রবার রাজ্যের শ্রম ও জনসাস্থ্য কারিগরি মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য , পুড়শুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ বিধানসভার বিধায়ক হেমন্ত বাগ এবং রায়না বিধানসভার বিধায়ক সুভাষ পাত্র সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা মৃত দুই পরিবারের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারজনদের সান্ত্বনা জানানোর পাশাপাশি মৃত দুই পরিবারের হাতে প্রতিটি পরিবারকে ৪ লক্ষ টাকা করে, মোট ৮ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন প্রতিটি মৃত্যুই বেদনা দায়ক। কিন্তু মৃত্যুকে তো উপেক্ষা করা যায় না। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মৃত পরিবারদের বাড়িতে এসে মৃত পরিবারের লোকজনের হাতে চেক তুলে দিলাম।

রায়নার বিধায়ক সুভাষ পাত্র শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বলেন, আমরা প্রত্যেকটি পরিবারের সাথে এবং সবার পাশে। আগামী দিনেও তাঁদের পাশে থেকে সম্ভাব্য সবরকম সহযোগিতা করা হবে। সরকারি আর্থিক সাহায্য পেয়ে পরিবারের লোকজন জানান তাদেরকে তো আমরা আর কোনদিনই ফিরে পাবোনা। কিন্তু এই মুহূর্তে সরকারি সাহায্য পেয়ে অনেকটাই উপকৃত হলাম। এই আর্থিক সহায়তা কিছুটা হলেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কঠিন সময়ে সহায়তা করবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

See also  গলসির হোটেলে চলা মধুচক্রের আসরে পুলিশের হানা - গ্রেপ্তার ৪ যুবতী ২ যুবক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি