আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রামপুরহাটমুখী খণ্ডঘোষ!অপার্থিব ইসলামের নেতৃত্বে কর্মী-সমর্থকদের বিপুল যাত্রা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই খণ্ডঘোষ ব্লক থেকে রওনা দিলেন বহু কর্মী ও সমর্থক। খণ্ডঘোষ ব্লক সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধক্ষ অপার্থিব ইসলামের নেতৃত্বে বাস ও ছোট গাড়িতে করে রামপুরহাটের উদ্দেশ্যে যাত্রা করেন তৃণমূল কর্মীরা। এই প্রসঙ্গে অপার্থিব ইসলাম আবেগঘন কণ্ঠে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একজন নেতা নন, তিনি আমাদের প্রেরণা।

তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজ লড়াই করতে জানে, মাথা উঁচু করে মানুষের পাশে দাঁড়াতে জানে। বাংলার স্বার্থ রক্ষায়, মানুষের অধিকার আদায়ে আমরা আজ রামপুরহাটে যাচ্ছি। এই লড়াই শুধু রাজনৈতিক নয়, এই লড়াই বাংলার সম্মানের লড়াই”। তিনি আরও বলেন, “খণ্ডঘোষের কর্মীরা সব সময় দলনেত্রীর ডাকে সাড়া দিয়েছে, আগামীতেও দেবে। যত বাধাই আসুক, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে”।

কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনায় এদিন খণ্ডঘোষ জুড়ে তৃণমূলের পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। রামপুরহাটের সভাকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

See also  একই জমিতে একইসাথে একাধিক ফসল চাষ হচ্ছে সুন্দরবনে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি