আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বীরভূমে তৃণমূল নেতার ‘কোটি টাকার স্টেডিয়াম’ ঘিরে বিতর্ক! টাকার উৎস নিয়ে প্রশ্ন বিজেপির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি, বীরভূম:- বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত গুমসুমা গ্রামে তৈরি হয়েছে বিশাল আকৃতির একটি ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়াম নির্মাণ করেছেন তৃণমূল নেতা মহিম শেখ, যিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবেও দায়িত্বে রয়েছেন। নিজেকে ক্রিকেটপ্রেমী বলে দাবি করে ব্যক্তিগত উদ্যোগে এই স্টেডিয়াম গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।

 

 

 

তবে স্টেডিয়াম নির্মাণকে কেন্দ্র করে এবার উঠতে শুরু করেছে বড়সড় প্রশ্ন। বীরভূমের বিজেপি নেতাদের অভিযোগ, কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি হওয়া এই আধুনিক স্টেডিয়ামের অর্থ কোথা থেকে এলো, তা নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া উচিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন মহিম শেখ। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধীরে ধীরে তাঁর সম্পত্তি বৃদ্ধি পেতে থাকে বলে অভিযোগ। বর্তমানে গুমসুমা গ্রামের ওই স্টেডিয়ামে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা—সুইমিং পুল, ক্লাব হাউস, জিম-সহ একাধিক পরিকাঠামো।

 

 

এলাকায় কান পাতলেই শোনা যায়, একসময় কয়লা ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন মহিম শেখ। স্থানীয় মহলের একাংশের দাবি, কয়লার প্যাড চালানো থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা, কন্ট্রাক্টরি ও টোল ট্যাক্সের সঙ্গে জড়িয়ে বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগের স্বপক্ষে কোনও সরকারি নথি এখনও প্রকাশ্যে আসেনি। বিজেপি নেতাদের প্রশ্ন, “একজন সাধারণ মোটরসাইকেল মেকানিক থেকে হঠাৎ এত আর্থিক উত্থান কীভাবে সম্ভব হল? কোটি কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম তৈরির পিছনে অর্থের উৎস কী?” ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মহিম শেখ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

See also  রাজনগর ও খয়রাশোল ব্লক এলাকায় কয়েকশ দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ: পরিচালনায় টেগোর সোসাইটি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি