আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রেশনের খাদ্য সামগ্রী না মেলায় বর্ধমানে খাদ্য দপ্তরের অফিসে বিক্ষোভ দেখালো উপভোক্তারা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত, বর্ধমান 
রেশনে খাদ্য সামগ্রী না মেলায় খাদ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা। সোমবার ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানে থাকা পূর্ব বর্ধমান জেলা খদ্য দপ্তরের অফিসের সামনে ।খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় ।এই অবস্থার মধ্যে পড়ে অনলাইনে রেশন কার্ড অনুমোদনের প্রমাণ থাকা সত্ত্বেও খাদ্য সামগ্রী না পেয়ে উপভোক্তাদের হতাশ হয়েই ফিরতে হল ।

বিক্ষোভে সামিল উপভোক্তা বিশ্বজিৎ ঘোষ ,টুম্পা হালদার প্রমুখরা বলেন , তাঁদের কাছে রেশনের খাদ্য সামগ্রী পাবার ফর্ম জমা দেওয়ার সরকারি বারকোড রয়েছে। এছাড়াও রয়েছে অনলাইনে রেশন কার্ড অনুমোদনের প্রমাণও ৷বিশ্বজিৎ বাবু বলেন ,বারকোড দেওয়া কাগজ যাদের থাকবে তাদেরকে রেশনের সামগ্রী দেওয়ার কথা সরকারি ভাবে ঘোষনা করা হয়েছে। কিন্তু তা সত্বেও তাঁরা রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাচ্ছেন না।

খাদ্য সামগ্রী না পেয়ে এদিন শহর বর্ধমানের বেশকিছু উপভোক্তারা প্রথমে বর্ধমান পৌরসভা যান। সেখানে কোন সদুত্তর না পেয়ে তাঁরা জেলা খাদ্য দপ্তরে যোগাযোগ করেন। কিন্তু সেখানে দরবার করেও কোন সুরাহা হয় না। দিনের পর দিন এমন হয়রানির শিকার হওয়া উপভোক্তারা এরপরেই খাদ্য দপ্তরের অফিসে বিক্ষোভে ফেটে পড়েন ।উপভোক্তাদের দাবির বিষয়ে অতিরিক্ত জেলাশাসক (খাদ্য) হুমায়ুন বিশ্বাস বলেন , এই মর্মে কোন সরকারি নির্দেশিকা এখনও তাঁদের কাছে আসেনি৷নির্দেশ পত্র এলে যথাযথ ব্যবস্থা করা হবে ।
See also  বনমহোৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রীদের পদযাত্রা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি