আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- নতুন জীবনে পা বাড়িয়েছেন, বিতর্ক কিন্তু এখনো পিছু ছাড়েনি ! সবকিছু কে পাত্তা না দিয়েই এগিয়ে চলছেন দুজনে একসাথে ! বাস্তব জীবনের সঙ্গে সঙ্গে এবার বড় পর্দায় একসঙ্গে ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা “যশ দাসগুপ্ত” ও অভিনেত্রী “নুসরত জাহান” ! ছবিটি পরিচালনা করেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক ! ছবির নাম ‘মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি’ ! কলকাতা ও পুরুলিয়ার বেশ কিছু জায়গায় ছবির শুটিং করা হয়েছে !

 

 

নতুন ছবিটির গল্প একটি খুনের ঘটনা নিয়ে, এক মাস্টারমশাই এক ছাত্রের খুন করা দেখে ফেলেন ! খুনের ঘটনায় জড়িয়ে পড়েন তিনি, ছাত্রটি শুধু মাস্টারমশাইয়ের ছাত্রই নন ! তিনি তাঁর মেয়ের প্রেমিকও, গল্পে থাকছে রাজনৈতিক ঘটনাও ! যশ ও নুসরত ছাড়াও এই ছবিতে দেখা যাবে সুমন্ত মুখোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য্য ও দেবাশীষ মণ্ডলকে ! প্রযোজনায় রয়েছেন জারেক এন্টারটেনমেন্ট ! অভিনেত্রী প্রযোজক এনা সাহা ও বনানী সাহা, গল্পটি লিখেছেন মোমো ! ছবির শুটিং করার জন্য অভিনেতা যশের সঙ্গে অভিনেত্রী নুসরত কাশ্মীর গিয়েছিলেন !

 

 

পরিচালক শিলাদিত্য জানিয়েছেন, ‘আমি ‘কাশ্মীরে একটা গানের শ্যুটিং করতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখে ছিলাম ক্যামেরায় ওদের জুটির কেমিস্ট্রি খুব দারুন ! ওরা দু’জনেই নিজেদের খুব মেনটেন করে, তাই ওদের পড়ুয়া হিসাবে ভালো মানাবে ! আমি চেয়েছিলাম মূল ধারার নায়ক নায়িকাদের নিয়ে একটু অন্যধারার কাজ করতে ! আশা করি মানুষের ভালো লাগবে ! নতুন সিনেমাটি কেমন হবে সেই আশা রয়েছে নেটিজেনরা ! এখন জোর কদমে কাজ চলছে নতুন ছবির শুটিংয়ের, নতুন সিনেমাটি কেমন হবে তাঁর দিকেই তাকিয়ে রয়েছে অনুরাগীরা ! কাশ্মীরে গানের শুটিং হয়ে বলে জানা গিয়েছে, ছাত্র রাজনীতি ঘিরে তৈরি হয়েছে নতুন সিনেমার গল্প ! সিনেমায় থাকবেন বিখ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, নামকরা অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন এই সিনেমায় ! ছবিটি মুক্তির অপেক্ষায় !!

See also  TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘আবার বছর কুড়ি পরে….তসলিমা’, ১৯ জুলাই, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি